Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়ির পাশের ডোবায় মিলল কিশোরের মরদেহ

BN DESK
03 September 2026, 08:42 AM পড়তে ১ মিনিট
বাড়ির পাশের ডোবায় মিলল কিশোরের মরদেহ

নিউজ ডেস্ক: শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লায় নিখোঁজ হওয়ার একদিন পর নিজ বাড়ির পাশের ডোবা থেকে শরিফ মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফ চাপাতলি মহল্লার ওয়েল্ডিং মিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানায়, শরিফ তার বাবার সঙ্গে ওয়ার্কশপে কাজ করতেন। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলে আসিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু শরিফ আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। পরে আজ সন্ধ্যায় বাড়ি থেকে সামান্য দূরের একটি ডোবায় শরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জানান, কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বাড়ির পাশের ডোবায় মিলল কিশোরের মরদেহ

B
BN DESK | 02 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার