Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 গাভাস্কার-ইনজামাম-কোহলিদের কাতারে শান্ত

BN DESK
09 October 2025, 10:10 AM পড়তে ১ মিনিট
 গাভাস্কার-ইনজামাম-কোহলিদের কাতারে শান্ত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টেস্ট ইতিহাসে কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্ত। কাপ্তানের দায়িত্ব নিয়ে এক টেস্টে দুই ইনিংসেই দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি হাঁকালেন।

এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি (১৪৬ ও ১২৪) হাঁকিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

এবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। চলতি টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি ছুঁয়ে এখন পর্যন্ত অপরাজিত।

এই সেঞ্চুরিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন শান্ত। অধিনায়ক হিসেবে টেস্ট ইতিহাসে মাত্র ১৬তম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।

উপমহাদেশের হিসেব ধরলে মাত্র পাঁচজন অধিনায়কের দুই ইনিংসে সেঞ্চুরি আছে। তারা হলেন-ধনঞ্জয়া ডি সিলভা, সুনিল গাভাস্কার, ইনজামাম উল হক, বিরাট কোহলি এবং মিসবাহ উল হক। শান্ত এবার বসলেন এই মহারথীদের পাশে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি শান্তর আগে আছে কেবল একজনের। তিনিই ছিলেন প্রথম, মুমিনুল হক। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ এবং ১০৫ রানের দুটি ইনিংস খেলেছিলেন মুমিনুল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

 গাভাস্কার-ইনজামাম-কোহলিদের কাতারে শান্ত

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার