Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে বহু হতাহত

BN DESK
10 October 2025, 08:49 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে বহু হতাহত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও অনেকে।

বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’কে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে শিশুদেরও হাসপাতালে নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরণটি ঘটানো হয়েছে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এবং এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা বলে মনে হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলা চলাকালে বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে এবং সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলার। এক পুলিশ মুখপাত্র ‘এক্সপ্রেস ট্রিবিউন’কে বলেন, ‘যখন বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে, আতঙ্কে অনেকেই এদিক সেদিক ছুটোছুটি করতে থাকেন।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে বহু হতাহত

B
BN DESK | 07 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার