Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারী ক্রিকেটে কাউন্সিলরশিপ দাবি

BN DESK
10 October 2025, 06:07 AM পড়তে ১ মিনিট
নারী ক্রিকেটে কাউন্সিলরশিপ দাবি

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নারীদের আইসিসি স্ট্যাটাস থাকলেও নারী ক্রিকেটে ক্লাবগুলোর নেই বিসিবির কাউন্সিলরশিপ। ফলে দল পরিচালনায় অনুদান এবং স্পন্সর পেতে বিপাকে পড়তে হয় ক্লাবগুলোকে। নারীদের নিয়ে দল গঠন করা সংগঠকরা আলাদাভাবে কাউন্সিলরশিপের দাবি তুলেছেন দীর্ঘদিন ধরে।

বিষয়টি বিসিবির গঠনতন্ত্রে না থাকায় এবারের নির্বাচনেও নারী ক্রিকেটে আলাদা কাউন্সিলরশিপ থাকছে না। সেজন্য গঠনতন্ত্রে আনতে হবে পরিবর্তন। গতকাল কোয়াবের নির্বাচন ঘিরে বিসিবি প্রাঙ্গণ ছিল সরগরম। তখন নারী ক্রিকেট ক্লাবগুলোর পক্ষ থেকে মানববন্ধন করে কাউন্সিলরশিপ দাবি করেছেন অনেকে।

ঢাকাস্থ নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রথম শ্রেণির কয়েক জন নারী ক্রিকেটারও ছিলেন। ক্লাবগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনো সমাধান পাননি তারা। পুরুষ ক্রিকেটে ক্লাবগুলোর কাউন্সিলরশিপ থাকলেও নারীদের ক্রিকেটে সেটি নেই। 

এবারের নির্বাচনের আগেই কাউন্সিলরশিপ দেওয়ার দাবি তারা জানিয়েছেন। গতকালের মানববন্ধন চোখে পড়েছে তামিম ইকবালেরও। তিনি হাত উঁচিয়ে সমর্থনও জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নারী ক্রিকেটে কাউন্সিলরশিপ দাবি

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার