Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 জয় দিয়ে সিরিজ শেষ করল ওয়েস্ট ইন্ডিজ

BN DESK
03 September 2026, 11:56 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শিমরন হেটমায়ারের অপরাজিত ৬৯ রানের ইনিংসের ওপর ভর করে স্বাগতিকদের বিপক্ষে ২ উইকেটের জয় পায় ক্যারিবীয়রা। এই জয়ে যদিও সিরিজ বাঁচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ডই।।

টসে হেরে আগে ব্যাট করা নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৬৮ রান তোলে।  দলের পক্ষে অর্ধশতক হাঁকান উইল ইয়ং, নিক কেলি ও টম ল্যাথাম। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ও ভিতেল লয়েজ ২টি করে উইকেট নেন।

২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও মাঝে কিছুটা বিপাকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আকিম অগাস্ট ও জাস্টিন গ্রিভস দ্রুত রান তুললেও দলীয় ৫৯ রানের মধ্যে দুই ওপেনারকেই সাজঘরে ফিরতে হয়। এরপর কেসি কার্টি ও শাই হোপের মন্থর জুটির কারণে জয়ের পথ থেকে ছিটকে যাচ্ছিল সফরকারীরা। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শিমরন হেটমায়ার ও শেরফেন রাদারফোর্ড। পঞ্চম উইকেটে তাদের ৯৫ রানের দুর্দান্ত জুটি ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বপ্ন দেখায়।

ম্যাচের ৪১তম ওভারে রাদারফোর্ড ৬১ রান করে মাইকেল ব্রেসওয়েলের শিকার হলে কিউইরা জয়ের আশা জাগিয়ে তোলে। এরপর ৪৮তম ওভারের শেষ দিকে দলীয় ২৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা যখন খাদের কিনারে, তখনো অবিচল ছিলেন হেটমায়ার। শেষ পর্যন্ত জয়ডেন সিলসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ৪৭.৩ ওভারে ২৭১ রান তুলে জয় নিশ্চিত করেন তিনি। কিউই বোলারদের মধ্যে জেডেন লেনক্স ও জ্যাকব ডাফি প্রত্যেকে তিনটি করে উইকেট নিলেও শেষ রক্ষা হয়নি।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৬৮/৯ (টম ল্যাথাম ৬৯, নিক কেলি ৬৪; আলজারি জোসেফ ২/৩৮) এবং ওয়েস্ট ইন্ডিজ ৪৭.৩ ওভারে ২৬৯/৮ (শিমরন হেটমায়ার ৬৯*, শেরফেন রাদারফোর্ড ৬১; জেডেন লেনক্স ৩/৩৫, জ্যাকব ডাফি ৩/৬৭)। ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জয়ী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

 জয় দিয়ে সিরিজ শেষ করল ওয়েস্ট ইন্ডিজ

B
BN DESK | 22 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার