Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষা সফরের বাস দুর্ঘটনা; আহত ১৫

BN DESK
09 October 2025, 10:36 PM পড়তে ১ মিনিট
 ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষা সফরের বাস দুর্ঘটনা; আহত ১৫

নিউজ ডেস্ক:  হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষা সফরে আসা বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের একটি বাস ও  ট্রাকে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ১৫ জন যাত্রী আহত হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস উদ্ধার করা গেলেও ট্রাকটি পাওয়া যায়নি।”

ওসি জানান, বাসযাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে কুমিল্লার নারায়ণপুর দাখিল মাদ্রাসা থেকে সিলেটের জাফলং ভ্রমণ আসেন। ভ্রমণ শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন।  ১৩ ইবি মাধবপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হুমায়ুন টহল চলাকালীন সময়ে দুর্ঘটনার বিষয়টি নজরে আসে। তাৎক্ষণিক তিনিসহ ফায়ার সার্ভিস ও পুলিশ মিলে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

 ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষা সফরের বাস দুর্ঘটনা; আহত ১৫

B
BN DESK | 09 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার