Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 নারায়ণগঞ্জে বিকাশ এজেন্টের টাকাভর্তি ব্যাগ ছিনতাই

BN DESK
10 October 2025, 05:06 AM পড়তে ১ মিনিট
 নারায়ণগঞ্জে বিকাশ এজেন্টের টাকাভর্তি ব্যাগ ছিনতাই

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নগরীর ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়ার আমজাদ মার্কেটের পশ্চিম পাশে জামান নামে এক বিকাশ এজেন্টের টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাগে পৌনে তিন লাখ টাকা ও ব্যবসার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ছিল বলে জানা গেছে।

সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় এ ঘটনা ঘটে।


জানা যায়, আমজাদ মার্কেট সংলগ্ন কাসেম আলী মসজিদের সঙ্গে জামানের ‘বিসমিল্লাহ টেলিকম’ নামের দোকান রয়েছে। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করার সময় ছিনতাইয়ের শিকার হন তিনি।

ভুক্তভোগী জামান বলেন, রাত ১১টার দিকে দোকানে তালা দেওয়ার সময় পেছন থেকে কেউ একজন আঘাত করে আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। প্রায় আধা কিলোমিটার দৌড়েও তাকে ধরতে পারিনি। পরে পুলিশকে জানালে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইলিয়াস এসে পরিদর্শন করে গেছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনার পরই টিম পাঠিয়েছি। ভুক্তভোগীর টাকার সঙ্গে যে মোবাইলগুলো ছিনতাই হয়েছে সেগুলো ট্র্যাকিংয়ের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

 নারায়ণগঞ্জে বিকাশ এজেন্টের টাকাভর্তি ব্যাগ ছিনতাই

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার