Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 রংপুর মহানগরে জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

BN DESK
03 September 2026, 02:58 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৬ মার্চ) সকালে মহানগর জামায়াতের কার্যালয়ের হলরুমে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, দেশের এই বর্তমান সময়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে। তিনি নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি আদর্শিক আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

রংপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কে.এম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং অঞ্চল টিম সদস্য ও রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রংপুর ১ আসনের সংসদ সদস্য মো: রায়হান সিরাজী, আল আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এড. কাওছার আলী। সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

 রংপুর মহানগরে জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার