Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 লোকের অভাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নেই ডিআরএস

BN DESK
10 October 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
 লোকের অভাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নেই ডিআরএস

স্পোর্টস ডেস্ক :  দক্ষ লোকের অভাবে পাকিস্তান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস। r বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানানো হয়েছে।

ক্রিকেট পাকিস্তানসহ পাকিস্তানের আরো বেশ কিছু সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।  

ক্রিকেট খেলায় স্বচ্ছতা বাড়াতে ম্যাচে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। তার মধ্যে একটি হচ্ছে  ডিআরএস। ম্যাচে এই প্রযুক্তি থাকলে খেলোয়াড়রা আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারেন।

এতে উভয় পক্ষের মধ্যেই কোনো ধরণের অসন্তোষ থাকে না।


তবে প্রযুক্তিগুলো চালানোর জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়। যাদের ছাড়া প্রযুক্তিটা পরিচালনা করা মুশকিল হয়ে পরে। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আগামীকাল শুরু হবে লাহোরে। বাকি দুই ম্যাচ হবে ৩০ মে ও ১ জুন। বাকি দুটিও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই হবে।


সিরিজে ডিআরএস না থাকায় আম্পায়ারদের সিদ্ধান্তের ওপরই ভরসা করতে হবে দুই দলের খেলোয়াড়দের।

পিএসএলের শেষ অংশেও ডিআরএস ছিল না। সে সময় অবশ্য ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাতের প্রভাব পড়েছিল। সংঘাতের কারণে পিএসএল স্থগিত করা হলে প্রযুক্তি সরবরাহকারিরা নিজ নিজ দেশে ফিরে যায়। পরে পুনরায় টুর্নামেন্ট শুরু হলেও প্রযুক্তি সরবরাহকারিরা আর পিএসএলে যুক্ত হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

 লোকের অভাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নেই ডিআরএস

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার