Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 হারানো ৭০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে : বোদা থানা পুলিশ

BN DESK
30 March 2024, 11:09 PM পড়তে ১ মিনিট
 হারানো ৭০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে : বোদা থানা পুলিশ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :  পঞ্চগড় জেলার বোদা থানায় বিভিন্ন সময় হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) বোদা থানার সার্ভিস ডেলিভারী কক্ষ (গোলঘরে) সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত ২৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।

বাকিগুলি ইতোপূর্বে বিভিন্ন সময়ে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসাররা উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফোনগুলি হাতে পেয়ে মালিকরা বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম সহ বোদা থানার সকল পুলিশ সদস্যের ভুয়শী প্রশংসা করেন।

এ বিষয়ে অফিসার ইনচাজ মোজাম্মেল হক পিপিএম বলেন, বোদা থানা পুলিশ ভবিষ্যতেও উন্নত পুলিশি সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

 হারানো ৭০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে : বোদা থানা পুলিশ

B
BN DESK | 30 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার