Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

  ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ২৩ জনকে 'পুশ ইন' করেছে বিএসএফ

BN DESK
04 September 2026, 01:13 AM পড়তে ১ মিনিট
  ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ২৩ জনকে 'পুশ ইন' করেছে  বিএসএফ

ভূূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূূরুঙ্গামারী সীমান্ত দিয়ে আরও ২৩ বাংলাভাষী নারী-পুরুষকে ঠেলে দিয়েছে ভারতীয় বিএসএফ। মঙ্গলবার ভোরে সীমান্তের তিনটি স্থান দিয়ে বিএসএফ জোরপূর্বক এদের বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দিলে বিজিবি তাদের আটক করে।

জানাগেছে, চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট, বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট ও কচাকাটা কেদার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এরা রোহিঙ্গা নাকি বাংলাদেশের বাসিন্দা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যে বাবুরহাট সীমান্ত দিয়ে ৬ জন পুরুষ, ২ জন নারী, সোনাহাট সীমান্ত দিয়ে ৫ জন পুরুষ, ৩ জন নারী এবং কচাকাটা কেদার সীমান্ত দিয়ে ২ জন পুরুষ, ৫ জন নারীকে ঠেলে দেয়া হয়েছে। 

উল্লেখ্য, এর আগে এ সীমান্ত দিয়ে দু’দফায় ২৬ নাগরিককে বিএসএফ বাংলাদেশে ঠেলে দিয়েছিলো। এরমধ্যে ভারতীয় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা, চট্র্রগ্রাম ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিক ছিলো।  কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহাবুব উল হক বলেন, ২৩ নাগরিককে ঠেলে দেবার ঘটনা ঘটেছে। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

  ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ২৩ জনকে 'পুশ ইন' করেছে বিএসএফ

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার