Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অজিদের বিপক্ষে জয় পেতে ভারতের দরকার ২৬৫ রান

BN DESK
02 September 2026, 08:38 AM পড়তে ১ মিনিট
অজিদের বিপক্ষে জয় পেতে ভারতের দরকার ২৬৫ রান

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ের স্লো উইকেটের ধারণাটা আগেই বুঝে ফেলেছিল দুই দল। তাই স্পিনের প্রতি জোড় দিয়ে সেরা একাদশ সাজায় ভারত ও অস্ট্রেলিয়া।  ভারতের স্পিন বোলারদের ভোগান্তিতে পরে ভালো শুরু এনে দিতে পারেনি অস্ট্রেলিয়া। তবে এমন উইকেটে মাঝপথে প্রতিরোধ গড়ে তুলতে পারে ক্যাঙ্গারু দেশের দলটি।  অ্যালেক্স ক্যারির ৫৭ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেছেন স্টিভেন স্মিথ। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি।

আগে ব্যাট করতে নেমে কপার কনোলি ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি । কনোলি সুবিধা করতে না পারলেও আরেক ওপেনার ট্রভিস হেড দলকে শক্ত ভিত গড়ে দেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আরো একবার ভারতীয় সমর্থকদের মনে ভয় ধরিয়েছিলেন তিনি। তবে ফিরেছেন ব্যক্তিগত ফিফটি পাওয়ার আগেই। তার ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৩৯ রান।

মিডল অর্ডারে এদিন মার্নাস ল্যাবুশেন ও জস ইংলিশ তেমন দ্যুতি ছড়াতে পারেন নি।  ল্যাবুশেন ৩৬ বলে করেছেন ২৯ রান। আর ইংলিশের ব্যাট থেকে এসেছে ১১ রান।

বাকিদের আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টিভেন স্মিথ। । শেষ পর্যন্ত ৯৬ বলে ৭৩ রানে ফিরেছেন তিনি। বড় ম্যাচে এসে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। এক ছক্কায় ৭ রানের বেশি করতে পারেননি তিনি।

২০৫ রানে ষষ্ঠ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে আড়াইশ ছাড়ানো সংগ্রহ এনে দিতে বড় অবদান রেখেছেন অ্যালেক্স ক্যারি। এক প্রান্তে আগলে রাখলৌ তবে অপর প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। রান আউটে কাটা পড়ার আগে ৫৭ বলে ৬১ রান করেছেন তিনি।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

অজিদের বিপক্ষে জয় পেতে ভারতের দরকার ২৬৫ রান

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার