Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অন্তর্বর্তীকালীন সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে : মাওলানা মামুনুল হক

BN DESK
10 October 2025, 09:28 AM পড়তে ১ মিনিট
অন্তর্বর্তীকালীন সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে : মাওলানা মামুনুল হক

লালমনিরহাট প্রতিনিধি : খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি গতকাল শনিবার দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড় এবং সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম সহ জেলার একাধিক স্থানে আয়োজিত পথসভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খেলাফত মজলিসের আমির বলেন, ড. ইউনূসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে।

যদি মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়, তাহলে জনগণের ম্যান্ডেট নিতে হবে। রাজনৈতিক সরকার এ সিদ্ধান্ত নেবে। তিন দিনের অস্থায়ী মেহমান সরকার এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। এজন্য সব রাজনৈতিক দলের মতামত নিতে হবে।

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার এজেন্ডা আমাদের জানা আছে। তারা পৃথিবীর দেশে দেশে নির্লজ্জ অশালীন, মানবাধিকারের নামে সমকামিতার মতো অভিশাপকে চাপিয়ে দেয়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত দেওয়া হয় এবং সমকামিতাকে বাস্তবায়ন করা হয়, তাহলে গোটা বাংলাদেশ কারবালার প্রান্তরে পরিণত হবে।

এসব সমাবেশে বক্তব্য দেন লালমনিরহাট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলনা ইব্রাহীম খলিল, সহসভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

অন্তর্বর্তীকালীন সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে : মাওলানা মামুনুল হক

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার