Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অন্যরকম সেঞ্চুরির অপেক্ষায় মিরাজ

BN DESK
03 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট
অন্যরকম সেঞ্চুরির অপেক্ষায় মিরাজ

স্পোর্টস ডেস্ক : সব ঠিক থাকলে আজই অন্যরকম সেঞ্চুরিটা হয়ে যেতে পারে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। 

আজ সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নামলে ওয়ানডেতে শততম ম্যাচ পূর্ণ করবেন মিরাজ। ২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মিরাজের। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে। তবে বল হাতে ১০ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন মিরাজ। অভিষেকের পর থেকে এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ৯৯ ওয়ানডেতে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১৩৮১ রান করেছেন মিরাজ। বোলিংয়ে ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন এই ডান-হাতি ক্রিকেটার।

মিরাজের আগে বাংলাদেশের ১২জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। তারা হচ্ছেন-
মুশফিকুর রহিম (২৭২ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৪ ম্যাচ), মাশরাফি বিন মোর্ত্তজা (২১৮ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), হাবিবুল বাশার (১১১ ম্যাচ), মুস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ) ও রুবেল হোসেন (১০৪ ম্যাচ)। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

অন্যরকম সেঞ্চুরির অপেক্ষায় মিরাজ

B
BN DESK | 11 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার