Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অপারেশন করাতে সাহায্য কামনা করেছেন আখতারী বেগম

BN DESK
03 September 2026, 11:18 AM পড়তে ১ মিনিট
অপারেশন করাতে সাহায্য কামনা করেছেন আখতারী বেগম

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট ছোট কলোনি বস্তিতে বসবাস করেন আখতারী বেগম ওরফে কালঠি। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী গত তিন মাস ধরে পেটের টিউমারে ভুগছেন। বাবা-মা অনেক আগেই মারা গেছেন, স্বামীকেও হারিয়েছেন প্রায় ১৭ বছর আগে। একমাত্র ছেলে সবুজ হোসেনকে নিয়ে ছোট একটি ঘরে তার বেঁচে থাকা।

সবুজ কোনো স্থায়ী কাজ করেন না। দিনমজুরের মতো যেটুকু আয় হয়, তা দিয়েই চলে মা-ছেলের সংসার। এলাকাবাসীর সহযোগিতায় আখতারীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত অপারেশন না করলে অবস্থা আরও খারাপ হবে। কিন্তু অপারেশনের খরচ সবমিলিয়ে প্রায় ৭০ হাজার টাকা যা তাদের পক্ষে বহন করা অসম্ভব।

চিকিৎসা বন্ধ থাকায় আখতারী বেগম এখন শুয়ে শুয়ে কাঁদেন, অসহ্য যন্ত্রণায় কাতরান। চিকিৎসা না হলে তার জীবন সংকটাপন্ন হয়ে উঠবে। এ অবস্থায় তার সন্তান ও এলাকাবাসী সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। আখতারী বেগমকে সাহায্য পাঠাতে: ০১৭০৭৪৬৫২৮৯ (পার্সোনাল বিকাশ)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

অপারেশন করাতে সাহায্য কামনা করেছেন আখতারী বেগম

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার