Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অপারেশন ডেভিল হান্ট অভিযানে খাগড়াছড়িতে ১১ জন গ্রেপ্তার 

BN DESK
10 October 2025, 05:40 PM পড়তে ১ মিনিট
অপারেশন ডেভিল হান্ট অভিযানে খাগড়াছড়িতে ১১ জন গ্রেপ্তার 

নিউজ ডেস্ক:   অপারেশন ডেভিল হান্ট-অভিযানে খাগড়াছড়ি জেলা সদর, গুইমারা, মাটিরাঙ্গা, দীঘিনালা, মহালছড়ি ও মানিকছড়ি উপজেলা থেকে ১১ জন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে খাগড়াছড়িতে ৫৮ জনকে গ্রেপ্তার করা হলো।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ দিন-রাত অভিযান চালাচ্ছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে গুইমারা উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মহব্বত আলী শেখ, ছাত্রলীগের গুইমারা উপজেলা সহ-সভাপতি মো. মহসিন প্রকাশ হৃদয়, মানিকছড়ি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, খাগড়াছড়ি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাহাবুল ইসলাম রাহুল, ছাত্রলীগের কর্মী মো. বেলাল হোসেন, আরিফুল ইসলাম, মহালছড়িতে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ লাল মিয়া; 

পানছড়িতে যুবলীগ নেতা মো. আক্তার হোসেন, মাটিরাঙ্গা জেলা মুক্তিযোদ্ধালীগের সাধারণ সম্পাদক আসামী জাফর উল্যাহ, ছাত্রলীগ নেতা মো. রাসেল ও দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

অপারেশন ডেভিল হান্ট অভিযানে খাগড়াছড়িতে ১১ জন গ্রেপ্তার 

B
BN DESK | 14 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার