Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবশেষে ফেনসিডিলসহ ভিডিও ভাইরাল শিক্ষককে গ্রেফতার করলো পুলিশ

BN DESK
07 April 2024, 11:09 AM পড়তে ১ মিনিট
অবশেষে ফেনসিডিলসহ ভিডিও ভাইরাল শিক্ষককে গ্রেফতার করলো পুলিশ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেনসিডিলসহ জনতার হাতে আটক হয়ে পালিয়ে যাওয়া সেই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান আলমগীর আপেল (৪২)। গতকাল শুক্রবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার এলাকার বাড়ি হতে তাকে আটক করে নীলফামারী সদর থানা পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় ফেনসিডিলসহ জনতার হাতে আপেলের আটক হওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। আপেল সোনারায় এলাকার খোরশেদ আলমের ছেলে ও উপজেলার একটি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর আপেলকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গতকাল শুক্রবার রাতে আপেল তার বাড়িতে এলে, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি হতে নীলফামারী সদর সার্কেল মোস্তফা মঞ্জুর পিপিএম এর নেতৃত্বে তাকে আটক করা হয়।

এসময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত আপেলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এব্যাপারে নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে অভিযানের পর আপেলকে আটক করা হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) আপেল চলন্ত মোটরসাইকেল হতে পড়ে গেলে একটি কাগজের কার্টুন হতে বেশ কিছু ফেনসিডিলের বোতল পড়ে যায়। ওই সময় এলাকাবাসী তাকে আটক করে। কিন্তু কৌশলে আপেল সেখান হতে পালিয়ে যায়। ফেনসিডিলসহ জনতার হাতে আটক হওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। আপেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

অবশেষে ফেনসিডিলসহ ভিডিও ভাইরাল শিক্ষককে গ্রেফতার করলো পুলিশ

B
BN DESK | 06 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার