Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অর্ধশতাধিক চুরি মামলার আসামিকে গণধোলাই

BN DESK
04 September 2026, 02:34 AM পড়তে ১ মিনিট
অর্ধশতাধিক চুরি মামলার আসামিকে গণধোলাই

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: মোটরসাইকেল চুরি করে পালানোর সময় অর্ধশতাধিক চুরি মামলার আসামি রাজ্জাককে গণধোলাই দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

পীরগঞ্জ থানর ওসি তাজুল ইসলাম জানান, দুপুরে মাস্টার মোড় এলাকার দারুস সালাম মসজিদ থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে জেলার রানীশংকৈল উপজেলার মোটরসাইকেল চোর রাজ্জাক। এসময় তাকে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অর্ধশতাধিক মামলা রয়েছে। সম্প্রতি সে জামিনে বেরিয়ে এসেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডা. আব্দুর রহমান সোহান জানান, রাজ্জাকের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করা হয়েছে। সিটি স্ক্যান করতে বলা হয়েছে। তবে তিনি শঙ্কা মুক্ত নন।

এলাকা: রংপুর পীরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

অর্ধশতাধিক চুরি মামলার আসামিকে গণধোলাই

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার