Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া শান্তর

BN DESK
12 May 2026, 07:00 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়া হলো না নাজমুল হোসেন শান্তর। টেস্টে তৃতীয় বারের মত উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বের খুব কাছাকাছি ছিলেন বাংলাদেশ অধিনায়ক। মাত্র ১৩ রানের জন্য হলো না।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১০১ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে করেন ৮৭। নোমান আলিকে রিভার্স সুইপ খেলতে গিয়ে কপাল পুড়েছে। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন শান্ত। অথচ আর ১৩টি রান হলো তিনি বসে যেতে পারতেন সুনিল গাভাস্কার, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নারদের মতো কিংবদন্তিদের কাতারে। ভারতের সুনিল গাভাস্কার আর দুই অস্ট্রেলিয়ান রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারেরই শুধু এই (এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি তিনবার) বিরল কৃতিত্ব আছে। অর্থাৎ এটি বিশ্বরেকর্ড। শান্ত একটুর জন্য সেই বিশ্বরেকর্ড গড়তে পারলেন না।
শান্তর এখন পর্যন্ত এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি দুইবার। মুমিনুল হকের আছে একবার। বাংলাদেশের আর কারো এই কৃতিত্ব নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া শান্তর

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার