Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

BN DESK
09 September 2026, 09:38 AM পড়তে ১ মিনিট
অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক: গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখেছিল আফগানিস্তান। কিন্তু সেই স্বপ্ন সত্যি হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের এক অতিমানবীয় ইনিংসের কারণে।

এবারও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এই বিধ্বংসী ব্যাটার। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না তিনি, পারল না অস্ট্রেলিয়াও। গুলবাদিন নায়েব ও নাভিন উল হকের অসাধারণ বোলিংয়ে শেষ হাসিটা হেসেছে আফগানিস্তানই। সুপার এইটের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের ২২ রানে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে আফগানরা। যার ফলে, সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল দলটি। শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই এবং ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে ইতিহাস গড়বে তারা। তবে আজকের ম্যাচটি আফগানদের ইতিহাসে সবার ওপরেই লেখা থাকবে!

১৪৯ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের ভেতরই সাজঘরে ফেরে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। প্রথম ওভারে ট্রাভিস হেডকে (০) বোল্ড করেন নাভিন উল হক। পরের ওভারে অধিনায়ক মিচেল মার্শকেও (১২) ফেরান ডানহাতি এই পেসার। পাওয়ার প্লের আগে ডেভিড ওয়ার্নারকে (৩) বিদায় করেন মোহাম্মদ নবি।

৩২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার হাল ধরেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

B
BN DESK | 23 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার