Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ 

BN DESK
03 September 2026, 11:34 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ লাল পেল সবুজরা।মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।


২০০৬ সালের পর, সবশেষ ২০১১ সাল; মাঝে বাংলাদেশের মাটিতে কোনো ওয়ানডে সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। অবশ্য বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া ৫০ ওভারের ম্যাচে দুদল মুখোমুখিও হয়নি। তবে বাংলাদেশের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছিল অজিরা। যেখানে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। এবার পরাশক্তিদের ওয়ানডেতেও তিক্ত অভিজ্ঞতা দেয়ার পালা লাল সবুজদের।


এ ফরম্যাটে এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ২২ বার। এর মধ্যে অস্ট্রেলিয়া একক আধিপত্য দেখিয়ে ২০ ম্যাচ জিতেছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আর বাংলাদেশের জয়টি ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে, যেটি মোহাম্মদ আশরাফুলের রেকর্ড সেঞ্চুরিতে স্মরণীয় হয়ে আছে।

টাইগারদের মিশন এবার ব্যবধান কমানোর। এ সিরিজে অজি দলে নেই অনেক তারকা ক্রিকেটার। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, মিচেল মার্শ কিংবা ট্রাভিস হেডরা দলের বাইরে। তাই সুযোগটা কাজে লাগানোর মোক্ষম সময় লাল সবুজদের জন্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ 

B
BN DESK | 09 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার