Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইএল টি-২০ এ দল পেলেন মুস্তাফিজ, সতীর্থ সাকিব 

BN DESK
09 October 2025, 11:05 PM পড়তে ১ মিনিট
আইএল টি-২০ এ দল পেলেন মুস্তাফিজ, সতীর্থ সাকিব 

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএল টি-২০ লিগে দল পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 

টুর্নামেন্টটির তৃতীয় আসর আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। ওই আসরে দুবাই ক্যাপিটালস ড্রাফট থেকে দলে নিয়েছে মুস্তাফিজকে। লুক উডের জায়গায় দলটি বাংলাদেশের তারকা পেসারকে কিনেছে। এছাড়া দুবাই ক্যাপিটালসের পেস আক্রমণে যোগ দেবেন লঙ্কান পেসার দুশমন্ত চামিরা। ড্রাফট থেকে তাকেও দলে নিয়েছে ক্লাবটি। আছেন আফগানিস্তানের গুলবাদিন নাঈবও। 

আইএল টি-২০’র গত আসরে দুবাই ক্যাপিটালসের দলে ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে ধরে রেখেছে দলটি। যার অর্থ দুবাইতে খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আইএল টি-২০ এ দল পেলেন মুস্তাফিজ, সতীর্থ সাকিব 

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার