Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইপিএলের শিরোপা উৎসবে পদদলিত হয়ে নিহত ১১

BN DESK
10 October 2025, 12:44 AM পড়তে ১ মিনিট
আইপিএলের শিরোপা উৎসবে পদদলিত হয়ে নিহত ১১

স্পোর্টস ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আইপিএলের শিরোপা উৎসব অনুষ্ঠানে পদদলনের শিকার হয়ে মারা গেছেন ১১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা।

এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে আহত ও অচেতন লোকজনকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে— এমন দৃশ্য ইতোমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।

চলতি মৌসুমের আইপিএলে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে কর্ণাটকভিত্তিক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এ বিজয় উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার বিকেল ৫ টায় বেঙ্গালুরু শহরের বিধান সৌধ এলাকা থেকে এম চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত ভিক্টরি প্যারেড বা বিজয় মিছিল হওয়ার কথা ছিল।

পরে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী বিজয় মিছিলের পরিবর্তে চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠেই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে কর্ণাটক রাজ্য সরকারের ক্রিকেট সংস্থা কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিকেল ৫ টার মধ্যে অনুষ্ঠান শেষ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার কথা ছিল আরসিবি অধিনায়ক বিরাট কোহলিসহ দলের অন্যান্য সদস্যদের।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আইপিএলের শিরোপা উৎসবে পদদলিত হয়ে নিহত ১১

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার