Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইপিএল ছাড়ার ঘোষণা অশ্বিনের

BN DESK
10 October 2025, 03:12 AM পড়তে ১ মিনিট
আইপিএল ছাড়ার ঘোষণা অশ্বিনের

স্পোর্টস ডেস্ক : ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই ঘোষণা দেন। 

তিনি লেখেন, ‘বিশেষ দিন এবং সেইজন্য বিশেষ একটি শুরু। সবাই বলে, প্রতিটি শেষের পরে একটি নতুন শুরু থাকে। আমার আইপিএল ক্রিকেটারের সময় আজ সমাপ্ত হচ্ছে, কিন্তু বিভিন্ন লীগে খেলার মাধ্যমে খেলা অন্বেষণের সময় আজ থেকে শুরু হচ্ছে। আমি সেসব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই, যারা বছরের পর বছর আমাকে অসাধারণ স্মৃতি ও সম্পর্ক দিয়েছে এবং বিশেষভাবে আইপিএল ও বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ। সামনে যা আছে, তা উপভোগ করতে ও সর্বোচ্চ কাজে লাগাতে আগ্রহী।

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক করা অশ্বিন আইপিএলে ২২১টি ম্যাচ খেলে ১৮৭টি উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ৮৩৩ রান করে ব্যাটিংতেও অবদান রেখেছেন তিনি। ৩৮ বছর বয়সী অশ্বিন আইপিএলে ১৬ বছরে পাঁচটি দলকে প্রতিনিধিত্ব করেছেন। যার মধ্যে রয়েছে-চেন্নাই সুপর কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আইপিএল ছাড়ার ঘোষণা অশ্বিনের

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার