Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইপিএল নিলামে অবিক্রিত ওয়ার্নার

BN DESK
03 September 2026, 08:20 PM পড়তে ১ মিনিট
আইপিএল নিলামে অবিক্রিত ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তার মতো দল পাননি ভারতের হয়ে টেস্ট খেলা দেবদূত পাডিক্কাল।

আইপিএলের মেগা নিলামে বাজিমাত করেছেন ঋষভ পান্ত। গত মৌসুমে দিল্লিতে খেলা তারকাকে এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্ট আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৭ কোটি রুপি দিয়ে কিনেছে। পাঞ্জাব সুপার কিংস ২৬ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে শ্রেয়াস আইয়ারকে দলে পেতে। এছাড়া বাঁ-হাতি পেসার আর্শদ্বীপ সিংকে ১৮ কোটিতে কিনেছে পাঞ্জাব। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকেও একই দামে দলে নিয়েছে দলটি।

নিলামে জস বাটলার, কেএল রাহুলদের নিয়েও লড়াই হওয়ার কথা ছিল, হয়েছেও। তবে পান্ত, আইয়ারদের মতো দাম পাননি তারা। ২ কোটি ভিত্তি মূল্যের বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে দলে নিয়েছে গুজরাট টাইটান্স আর ১৪ কোটিতে রাহুলকে পেয়ে গেছে দিল্লি ক্যাপিটালস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আইপিএল নিলামে অবিক্রিত ওয়ার্নার

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার