Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইপিএল ম্যাচ চলাকালে ধূমপান, জেল-জরিমানার মুখে রাজস্থান অধিনায়ক

BN DESK
03 September 2026, 11:07 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ২২২ রানের বড় টার্গেট তাড়া করে পাঞ্জাব কিংসকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই নিয়ম ভেঙে বিতর্কে জড়িয়েছেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। তাকে ড্রেসিংরুমে বসে ভ্যাপিং বা ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করতে দেখা গিয়েছে। টেলিভিশন সম্প্রচারের ফুটেজে ধরা পড়া সেই মুহূর্তটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তি পেতে পারেন পরাগ।

ঘটনাটি রাজস্থান ইনিংসের ১৬তম ওভারে। ফুটেজে দেখা যায়, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে রয়েছেন পরাগ। সেই সময় তার হাতে একটি ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইস দেখা যায় বলে অনেকের দাবি। নির্দিষ্ট জোন ছাড়া স্টেডিয়াম ও ড্রেসিংরুম এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ভারতে ২০১৯ সালের ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট) নিষিদ্ধকরণ আইন অনুযায়ী ই-সিগারেট বা ভ্যাপ উৎপাদন, বিক্রি, কেনাবেচা, আমদানি, রফতানি ও বিজ্ঞাপন নিষিদ্ধ। আইন ভাঙলে জেল ও জরিমানার বিধান রয়েছে। 

এই ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি বিসিসিআই। তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠতে শুরু করেছে। সূত্রের খবর, সাধারণ সিগারেটের ক্ষেত্রে যা বোঝা যায়, ভ্যাপিংয়ে ঠিক কী শ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে, তা অনেক সময় স্পষ্ট নয়। এটি নিষিদ্ধ হওয়ার পেছনে কারণ রয়েছে। বিশেষ করে একজন পেশাদার খেলোয়াড়ের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুতর। তাদের সংযোজন, ফ্র্যাঞ্চাইজি ও অধিনায়ককে এ বিষয়ে জবাবদিহি করতে হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে এ ধরনের ঘটনায় বিসিসিআই যে কঠোর অবস্থান নেবে, তা বলাই বাহুল্য।

চলতি মৌসুমে এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছিল রাজস্থান শিবির। সম্প্রচারে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল দলের ম্যানেজার রোমি ভিন্দরকে। পরে তদন্তের পর তাকে সতর্ক করে জরিমানা করা হয়। এবার ড্রেসিংরুমে ভারতে নিষিদ্ধ ই-সিগারেট নিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন রিয়ান পরাগ। অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে রাজস্থান অধিনায়ককে।

উল্লেখ্য, এমনিতেই নেতৃত্ব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রিয়ান। কেবল অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও তার পারফরম্যান্স হতাশাজনক। ৯ ম্যাচে করেছেন মাত্র ১১৭ রান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আইপিএল ম্যাচ চলাকালে ধূমপান, জেল-জরিমানার মুখে রাজস্থান অধিনায়ক

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার