Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইপিএল শুরু ২২ মার্চ

BN DESK
03 September 2026, 10:17 PM পড়তে ১ মিনিট
আইপিএল শুরু ২২ মার্চ

স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। ইডেন গার্ডেনসে টুর্নামেন্ট ওপেনার মাঠে গড়াবে ২২ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। 

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা বাকি। তবে ক্রিকইনফোর খবর অনুযায়ী গত আসরের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ তাদের ক্যাম্পেইন ঘরের মাঠে শুরু করবে ২৩ মার্চ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। একই দিন সন্ধ্যায় মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার ১২ দিন পর শুরু হবে আইপিএল। ১০ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১২টি ভেন্যুতে। চিরাচরিত দশটি ফ্র্যাঞ্চাইজি ভেন্যুর সঙ্গে রয়েছে রাজস্থানের দ্বিতীয় ভেন্যু গুয়াহাটি ও পাঞ্জাবের দ্বিতীয় ভেন্যু ধর্মশালা।

উদ্বোধনী ম্যাচেও অধিনায়কত্ব করবেন দুই নতুন অধিনায়ক। বেঙ্গালুরু সম্প্রতি রজত পতিদারকে নিয়োগ দিয়েছে। কলকাতা তাদের অধিনায়ক হিসেবে নতুন কারও নাম ঘোষণা করবে। গতবার শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শিরোপা ঘরে তুলেছিল তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আইপিএল শুরু ২২ মার্চ

B
BN DESK | 16 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার