Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইরিশদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬

BN DESK
03 September 2026, 08:26 PM পড়তে ১ মিনিট
আইরিশদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬

স্পোর্টস ডেস্ক : টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে শুরুতে ফিল্ডিংয়ে নেমে সফরকারী আয়ারল্যান্ডকে বেশিদূর এগোতে দিলো না নিগার সুলতানা জ্যোতির দল।

নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানেই থেমে গেছে আইরিশ মেয়েদের ইনিংস। ধবলধোলাইয়ের ইতিহাস গড়তে টাইগ্রেসদের করতে হবে ১৮৬ রান। আজ (সোমবার) মিরপুর শের-ই-বাংলায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের হারানোর কিছু না থাকলেও প্রাপ্তির দিকটাও নেহায়েত কম না। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা ছাড়াও বিশ্বকাপে চোখ রেখে মাঠে নেমেছে স্বাগতিক মেয়েরা।

যদিও এদিন টস ভাগ্য পাশে পাননি টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন সফরকারী আইরিশ অধিনায়ক গাবি লুইস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আইরিশদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬

B
BN DESK | 02 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার