Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

BN DESK
03 September 2026, 10:15 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সোবহানা মোস্তারি। সেটার স্বীকৃতি স্বরূপ এবার আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

নেপালে হওয়া সেই টুর্নামেন্টে সবমিলিয়ে ৬ ম্যাচ খেলেছেন সোবহানা। সেখানে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। সেই আসরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান তিনি।

থাইল্যান্ডের বিপক্ষে একটি ছক্কা ও নয়টি চারে খেলেন ৪২ বলে ৫৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। স্কটল্যান্ডের বিপক্ষে সোবহানা করেছিলেন ৪৭ রান। বাকি ম্যাচগুলোতেও ছন্দ ধরে রাখেন তিনি।

নারী ক্রিকেটে সোবহানার পাশাপাশি সেরার লড়াইয়ে আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস।

একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলকে বিশ্বকাপেও তুলেছেন লুইস। ৬ ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে জিততে না পারলেও ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লুইস।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন নরিস। দুর্দান্ত বোলিংয়ে নিয়েছিলেন ১৫ উইকেট। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। তাতেই মনোনয়ন পেলেন সেরার দৌড়ে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

B
BN DESK | 22 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার