Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইসিসি’র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ

BN DESK
06 September 2026, 09:23 AM পড়তে ১ মিনিট
আইসিসি’র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সাল জাসপ্রীত বুমরাহর বছর। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। রান দিচ্ছেন না ব্যাটারদের, চাপে ফেলে উইকেটও তুলে নিচ্ছেন-এমনটা গেল বছর খুব পরিচিত একটা দৃশ্য হয়ে গিয়েছিল বুমরাহর। 

গত বছর ৭১ উইকেট শিকার করেছেন তিনি, তাও মোটে ১৩ ম্যাচে। গেল বছরের সবচেয়ে বেশি উইকেট ছিল তার দখলে। শুধু যে উইকেট তুলে নিয়েছেন, বিষয়টা তা নয়। তার গড় আবার ১৪.৯২, প্রতি ৩০.১ বলে উইকেট তুলে নিয়েছেন একটি করে। ক্রিকেটটা যখন রানের খেলা, তখন উইকেটপ্রতি ১৫’রও কম রান দেওয়াটা অনেক বড় ব্যাপার। তার মানে দাঁড়াচ্ছে তার বল মোটেও স্বাচ্ছন্দ্যে থাকতে দেয়নি ব্যাটারদের। গেল বছর ইতিহাসের চতুর্থ ভারতীয় হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৭০ এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়ে ফেলেন তিনি। তার আগে এই কীর্তি গড়েছিলেন-রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, কপিল দেবদের মতো কিংবদন্তিরা। তবে একটা জায়গায় তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। কোনো বছরে কেউ ৭০ উইকেট তুলে নিচ্ছে, আর টার গড় ২০ এর নিচে, এমন কিছু ক্রিকেটে দেখা যায়নি কখনোই। সেখানে বুমরাহ উইকেটপ্রতি রান দিয়েছেন মোটে ১৪.৯২ করে। 

এমন রেকর্ডগড়া বছর কাটানোর পুরস্কার এবার পেলেন তিনি। আইসিসি’র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বনে গিয়েছেন তিনি। সোমবার এক ঘোষণায় বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই খবর জানায়। ব্যাটারদের জয়জয়কারের যুগে বোলার হয়ে এই পুরস্কারটা পেলেন তিনি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আইসিসি’র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ

B
BN DESK | 28 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার