Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগস্টে ন্যু ক্যাম্পে ফিরছে বার্সা

BN DESK
10 October 2025, 12:20 PM পড়তে ১ মিনিট
আগস্টে ন্যু ক্যাম্পে ফিরছে বার্সা

স্পোর্টস ডেস্ক : ন্যু ক্যাম্পের গ্যালারিতে বসে বার্সেলোনা ভক্তদের খেলা দেখার অপেক্ষা শেষ হচ্ছে। কাতালান জায়ান্টরা জানিয়ে দিয়েছে, কবে তারা ঘরের মাঠে ফিরছে।

আগামী ১০ আগস্ট কোমোর বিপক্ষে হোয়ান গ্যাম্পার ট্রফি দিয়ে আবার খুলছে ন্যু ক্যাম্প। এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। বার্সা’র অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি বলেছেন, ‘এই বছর সেপ্টেম্বরে ফেরার পরিকল্পনা ছিল। লা লিগার সঙ্গে কথা হয়েছে। আগস্টে আমরা হোয়ান গ্যাম্পার ট্রফি দিয়ে ন্যু ক্যাম্পে ফিরবো।’

এই আইকনিক স্টেডিয়াম সংস্কারের কারণে গত দুই মৌসুম শহরের অলিম্পিক স্টেডিয়ামে হোম ম্যাচ খেলেছে বার্সেলোনা। গ্যাম্পার ট্রফিতে আপাতত ৩৫ হাজার দর্শক-সমর্থকদের প্রবেশ করতে দেওয়া হবে। সেপ্টেম্বরে লা লিগা শুরু হলে এই মাঠে বসে খেলা দেখতে পারবেন ৫০ হাজার থেকে ৬০ হাজার মানুষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

আগস্টে ন্যু ক্যাম্পে ফিরছে বার্সা

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার