Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগামী মাসেই ঘোষিত হতে পারে ডাকসু নির্বাচনের তফসিল

BN DESK
10 October 2025, 09:03 AM পড়তে ১ মিনিট
আগামী মাসেই ঘোষিত হতে পারে ডাকসু নির্বাচনের তফসিল
ঢাবি প্রতিনিধি ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ এর তফসিল আগামী মাসেই ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার ৩৬ থেকে ৪০ দিনের মধ্যে নির্বাচন ও ফলাফল প্রকাশের পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন পরিচালনায় ধারাবাহিক ও সময়ানুগ কার্যক্রম নিশ্চিত করতে একটি প্রাথমিক খসড়া তফসিল তৈরি করা হয়েছে, যা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, খসড়া তফসিলটিকে চূড়ান্ত করতে নির্বাচন কমিশন আলোচনা করছে। সম্ভাব্য তারিখ ধরে রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে প্রয়োজনে দু-একদিন আগ-পিছ হতে পারে।
 
১৫ ধাপে সম্পন্ন হবে ডাকসু নির্বাচন:
 
খসড়া তফসিল অনুযায়ী, ১৫টি ধাপে সম্পন্ন হবে পুরো ডাকসু নির্বাচন। এরই মধ্যে প্রথম ধাপ হিসেবে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। এরপর ধাপে ধাপে হবে:
 
1. খসড়া ভোটার তালিকা প্রকাশ
2. আপত্তি গ্রহণ
3. চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ—এই তিন ধাপে মোট ৯ দিন সময় রাখা হয়েছে।
 
পরবর্তী ধাপে:
 
4. মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান: মোট ৫ দিন।
5. যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ।
6. মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল, শুনানি ও সিদ্ধান্ত ঘোষণা: ৬ দিন।
7. মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২ দিন।
8. বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা প্রকাশ: ১ দিন।
 
প্রচারণা চালানো যাবে রাত ১১টা পর্যন্ত:
 
নির্বাচন পূর্ববর্তী প্রচারণার জন্য বরাদ্দ সময় থাকবে ১২ দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই আচরণবিধি চূড়ান্ত করেছে, যেখানে বলা হয়েছে:
 
* প্রার্থীরা সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত** প্রচার চালাতে পারবেন।
* দিনের বেলা মাইক ব্যবহার করা গেলেও রাত ১০টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে।
 
 একদিনেই ভোট ও ফলাফল ঘোষণা:
 
সবশেষে নির্বাচন গ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা—এই তিনটি গুরুত্বপূর্ণ ধাপ একই দিনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই আমাদের মূল লক্ষ্য। এজন্যই সময়ানুগ ও বিস্তারিত তফসিল প্রস্তুত করা হয়েছে।
 
উল্লেখ্য, ডাকসু নির্বাচনের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। এরপর দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেলেও আর কোনো নির্বাচন হয়নি। ফলে এবারের নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার জন্ম দিয়েছে।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদী, সময়মতো চূড়ান্ত তফসিল প্রকাশ করে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

আগামী মাসেই ঘোষিত হতে পারে ডাকসু নির্বাচনের তফসিল

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার