Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ থেকে দেশে চালু হচ্ছে গুগল পে, পাওয়া যাবে যেসব সুবিধা

BN DESK
31 August 2026, 06:41 PM পড়তে ১ মিনিট
আজ থেকে দেশে চালু হচ্ছে গুগল পে, পাওয়া যাবে যেসব সুবিধা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করছে সিটি ব্যাংক। সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা। সিটি ব্যাংকই গুগল পে’র সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক। গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা স্মার্টফোনে গুগল পে অ্যাপ ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। স্মার্টফোনের মাধ্যমে যেকোনও পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে দেশে বা বিদেশে ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে। এতে আর আলাদাভাবে প্লাস্টিক কার্ড সঙ্গে বহনের প্রয়োজন হবে না। লেনদেনের জন্য গুগল কোনও ফি নিচ্ছে না। 

প্রথম ধাপে এই সুবিধা শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা ব্যবহার করতে পারবেন। গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজের সিটি ব্যাংক কার্ডের তথ্য যুক্ত করতে হবে। কার্ড যুক্ত হয়ে গেলে ব্যবহারকারী যেকোনও দোকান বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই সহজে পেমেন্ট করতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

আজ থেকে দেশে চালু হচ্ছে গুগল পে, পাওয়া যাবে যেসব সুবিধা

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার