Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ পাকিস্তানের টিকে থাকার লড়াই

BN DESK
03 September 2026, 09:50 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে আজ মাঠে নামছে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দলটির। হারলেই বিদায় নিতে হবে। এতে করে বুধবার (১৮ ফেব্রুয়ারি) কলম্বোর স্টেডিয়ামে বাড়তি নজর থাকবে পাকিস্তান সমর্থকদের। সব শেষ ম্যাচে ভারতের সাথে ৬১ রানের পরাজয়ের গ্লানি এখনও শেষ হয়নি। ম্যাচের হারের পর দুই অভিজ্ঞ খেলোয়াড় শাহিন আফ্রিদি আর বাবর আজমকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন দলটির সাবেক ক্রিকেটাররা। এরমধ্যেই নামিবিয়ার ম্যাচ নিয়ে নতুন ভাবনায় সালমান আলি আগার দল। সহজ প্রতিপক্ষ হলেও এ ম্যাচে বাড়তি চাপে থাকবে পাকিস্তান। কারণ হারলেই বিদায় নিতে হবে তাদের ।ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে প্রতিপক্ষকে সহজ ভাবে দেখার উপায় নেই। ছোট দলের সাথে বড় দলের পরাজয় অস্বাভাবিক কিছুই নয়। এর সব শেষ উদাহরণ জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়ার পরাজয়। 

এদিকে, দলের নির্বাচনেও বিড়ম্বনায় পরতে হচ্ছে পাক টিম ম্যানেজমেন্টকে। কিছু পরিবর্তন আসতে পারে আলোচনয় রয়েছে সালমান মির্জা এবং ফখর জামান। যদিও বিগত ম্যাচগুলোতে পাকিস্তান স্পিনের ওপর অতিরিক্ত নির্ভর করেছে— যথাক্রমে ১৩, ১৬ এবং ১৮ ওভার বল করেছে স্পিনাররা। ছন্দ ফেরাতে, বোলিং ডিপার্টমেন্ট পরিবর্তন আসতে পারে।অপরদিকে,২০২৭ সালের বিশ্বকাপের সহ আয়োজক নামিবিয়া রুখে দিতে প্রস্তুত। টুর্নামেন্টের শেষ ম্যাচে জয় নিয়ে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ দলটি। আনপ্রেডিকটেবল পাকিস্তান নিয়ে সবসময় সংখ্যায় থাকে তাদের সমর্থকরা। আজকে জিতবে তো পাকিস্তান?

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আজ পাকিস্তানের টিকে থাকার লড়াই

B
BN DESK | 18 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার