Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু

BN DESK
03 September 2026, 07:23 PM পড়তে ১ মিনিট
আজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু

স্পোর্টস ডেস্ক: অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। পরিধি কমে এলেও উন্মাদনার কমতি নেই। এই সিরিজ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত সিরিজ হারে কোণঠাসা লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান সফর তাই ঘুরে দাড়ানোর মিশন।ঘুরে দাঁড়াবার প্রত্যাশায় ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ বুধবার (২৮ মে) থেকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

অনুশীলনে গভীর মনোযোগ লিটন-শান্তদের। আরব আমিরাত সিরিজে ব্যাটিং ভালো হলেও দলগত পারফরম্যান্স ছিল খারাপ। ব্যাটে-বলে ঝালিয়ে নিচ্ছে লাহোরের মাঠে। লজ্জা কাটিয়ে ছন্দে ফিরতে জয়ের বিকল্প নেই।

সিরিজটি হওয়ার কথা ছিল ৫ ম্যাচের। নিরাপত্তাজনিত কারণে এটি এখন কমে হয়েছে ৩ ম্যাচ। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লিটন-রিশাদরা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার ছেলেদের মনোবল বাড়িয়েছে, দাবি করছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।

সিমন্স বলেন, ‘আরব আমিরাতে সিরিজ হারাটা কঠিন ছিল। কিন্তু, মাঝেমধ্যে এটি আপনার দলকে চাঙা করে। এই হারে ছেলেদের মনোবল বেড়েছে। পাকিস্তানে সিরিজ জেতা সম্ভব। কিন্তু, পাকিস্তান হচ্ছে পাকিস্তান। তারা সবসময়ই আনপ্রেডিক্টেবল।’

চোটের কারণে সিরিজ শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের। তাকে না পাওয়ার হতাশা আছে সিমন্সের। পাশাপাশি বাকিদেরও সুযোগ নিজেদের জায়গা পাকা করার, এমনটিই মনে করছেন তিনি।

মুস্তাফিজ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘সে এখন দলের সিনিয়র খেলোয়াড়। আইপিএলে সে কেমন বোলিং করেছে আমরা দেখেছি। এমন কাউকে না পাওয়া অবশ্যই হতাশাজনক। দলে নিজেদের জায়গা পাকা করতে  বাকিদের জন্য এটি বড় সুযোগ।’

বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন পাকিস্তান পাকিস্তান কোচ মাইক হেসন। বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসান তিনি। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এমন প্রত্যাশা হেসনের।

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার