Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ বিকেলে বসছে বিসিবির বোর্ড সভা

BN DESK
10 October 2025, 09:19 AM পড়তে ১ মিনিট
আজ বিকেলে বসছে বিসিবির বোর্ড সভা

স্পোর্টস ডেস্ক: নতুন বিসিবি প্রধান হিসেবে গেল মাসে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। আর দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় বোর্ড সভা ডেকেছেন তিনি। আজ বৃৃহস্পতিবার বিকেল তিনটায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে হবে এই বোর্ডসভা। এবারের বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের ২৫ বছর টেস্ট পূর্তি উপলক্ষ্যে বিশেষ ক্রিকেট কার্ণিভাল অনুষ্ঠান। এছাড়া আলোচনায় থাকবে বেশ কিছু বাকি পড়ে থাকা কাজ।

টেস্টের ২৫ বছর হওয়ায় ক্রিকেট কার্নিভাল আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিবি। ২২ জুন থেকে শুরু হয়ে জেলা এবং বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে সমাপ্তি হবে ক্রিকেট কার্নিভালের। ২৬ জুন মিরপুরে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হয়ে থাকবেন বলে জানা গেছে। বিসিবির পরিচালক আকরাম খান গণমাধ্যমে জানিয়েছেন এই বিশেষ উদ্যোগের কথা। বিভাগের সাথে জেলা পর্যায়েও হবে ক্রিকেট ম্যাচ। এছাড়া সমাপনী দিনে মিরপুরে বেশ ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যদিও বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটাররা শ্রীলঙ্কাতে অবস্থান করায় তারা যোগ দিতে পারবেন না এই অনুষ্ঠানে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আজ বিকেলে বসছে বিসিবির বোর্ড সভা

B
BN DESK | 19 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার