Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ যে মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে রিশাদকে

BN DESK
07 October 2025, 07:35 PM পড়তে ১ মিনিট
আজ যে মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে রিশাদকে

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় রিশাদ হোসেনের। এ দুই বছরে দলের অন্যতম সেরা বোলারে পরিণত হয়েছেন এই লেগ স্পিনার। আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাইলফলকও হাতছানি দিয়ে ডাকছে রিশাদকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিশাদের উইকেট ৪৮টি। আজ ২ উইকেট পেলে বাংলাদেশের ষষ্ঠ বোলার ও প্রথম লেগ স্পিনার হিসেবে ৫০ উইকেটের ক্লাবে নাম লেখাবেন রিশাদ। এখনো টেস্ট অভিষেক হয়নি তার। ওয়ানডে দলেও নিয়মিত নন। ২০২৩ সালের ডিসেম্বরে ওয়ানডেতে অভিষিক্ত হওয়ার পর রিশাদ এখন পর্যন্ত ৯ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট (৩১) ও লিস্ট এ ক্রিকেটেও (৪৭) রিশাদের ৫০ উইকেট নেই।

রিশাদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৮ উইকেট নিয়েছেন ৪০ ম্যাচে। আজ ২ উইকেট নিতে পারলে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের ক্লাবে ঢুকবেন রিশাদ। পেছনে ফেলবেন সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড বতসোয়ানার লেগ স্পিনার ধ্রুবকুমার মাইসুরিয়ার।

সাকিব ৪২ ম্যাচে নিয়েছেন ৫০ উইকেট। দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ডে মোস্তাফিজের ধারেকাছে বাংলাদেশের কেউ নেই। মাত্র ৩৩ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। সাকিব, মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি বাংলাদেশের হয়ে ৫০ উইকেট আছে তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও শরীফুল ইসলামের। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড বতসোয়ানার লেগ স্পিনার ধ্রুবকুমার মাইসুরিয়ার। মাত্র ২২ ম্যাচেই ৫০ উইকেট নেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস দ্রুততম ৫০ উইকেট নেন, ২৬ ম্যাচে। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ ৩ ম্যাচে রিশাদ প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ মিলিয়ে উইকেট নিয়েছেন মাত্র ১টি। দলীয় কম্বিনেশনের কারণে আজ রিশাদকে বিশ্রামেও রাখা হতে পারে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে খেলানোর চিন্তা করতেই পারে দল। কারণ, শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে নাসুম এখনো কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আজ যে মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে রিশাদকে

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার