Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ রাতে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

BN DESK
03 September 2026, 02:49 PM পড়তে ১ মিনিট
আজ রাতে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২১ মে) রাত ৯টায় হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। এর আগে কখনো যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেনি বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের সামনে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

তিন ম্যাচের এই সিরিজে বাংলাদেশ তাকিয়ে থাকবে নিজেদের সেরা কম্বিনেশন খোঁজার দিকে। এ ছাড়া কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। বিশ্বকাপের প্রথম ও সবচেয়ে কঠিন দুই ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দুটির আগে পরিবেশের সঙ্গে খাপ নিতে এই সিরিজ শান্তদের সহোযোগিতা করবে নিশ্চিতভাবে।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তাই বলেছিলেন, ‘কন্ডিশনে মানিয়ে নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। কারণ, আমরা আমেরিকায় বোধহয় আগে ম্যাচ খেলিনি। যুক্তরাষ্ট্রে খেলা সবার জন্য নতুন অভিজ্ঞতা। ঐ কন্ডিশন, আবহাওয়ায় মানিয়ে নেওয়া, ভিন্ন টাইম জোন, এগুলো মানিয়ে নেওয়া জরুরি। আমরা সব ম্যাচই জিততে চাই। মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে হবে, ওয়ার্ক লোডের কথা মাথায় রাখতে হবে। শারীরিক ও মানসিক বিশ্রামের পাশাপাশি কন্ডিশন মানিয়ে নেওয়ার দিকেই মূল মনোযোগ থাকবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আজ রাতে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

B
BN DESK | 21 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার