Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ শেষ টেস্টে ক্যারিবিয়দের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

BN DESK
03 September 2026, 08:16 PM পড়তে ১ মিনিট
আজ শেষ টেস্টে ক্যারিবিয়দের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। আজ শেষ টেস্টে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও নিজেদের পেস আক্রমণেই ভরসা রাখছে ওয়েস্ট ইন্ডিজ দল। 

ম্যাচের আগের দিন এমনটিই জানিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তিনি জানান, একদম ভিন্ন একটা মাঠ। বেশ ভালো পরিমাণে ঘাস আছে। এটা দেখে ভালো লাগছে। বৃষ্টির কারণে উইকেটে অনেক ময়েশ্চার আছে। আমরা সতেজভাবে এ ম্যাচটা শুরু করতে চাই। জ্যামাইকার সুখস্মৃতি নিয়ে ব্র্যাথওয়েট বলেন, জ্যামাইকা এমন একটা জায়গা যেটা আমি ভালোবাসি। ওয়েস্ট ইন্ডিজও দল হিসেবে জায়গাটাকে ভালোবাসে। আমার মনে আছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতাতে এখানে একটা ভালো জুটি গড়েছিলাম। বোলাররা খুব উপভোগ করেছিল। ম্যাচের বেশিরভাগ সময়েই বলের সিম কাজে লাগাতে পারছিল। আমি এ অভিজ্ঞতাগুলো বোলারদের সাথে শেয়ার করব। কেমার রোচও আছে এখানে।

গত ম্যাচে মোট ৫ পেসার খেলিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও পেসারদের ওপর শতভাগ আস্থা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। তিনি বলেন, আমাদের যে পেসাররা আছেন তাদের ওপর আমার পুরো বিশ্বাস আছে। আমি তাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি। তাদের ভিন্ন ভিন্ন গুণাবলী আছে। তাদের ভবিষ্যত নিয়ে আমি বেশ রোমাঞ্চিত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আজ শেষ টেস্টে ক্যারিবিয়দের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

B
BN DESK | 30 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার