Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আটোয়ারীতে দেশিয় অস্ত্রসহ আটক ৬ মাদকবিরোধী অভিযানকালে পুলিশের উপর হামলা

BN DESK
11 March 2024, 11:01 PM পড়তে ১ মিনিট
আটোয়ারীতে দেশিয় অস্ত্রসহ আটক ৬ মাদকবিরোধী অভিযানকালে পুলিশের উপর হামলা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী অভিযানকালে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে উঠেছে। হামলায় থানার কনস্টেবল মো. জাহাঙ্গীর আলম আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে এসআই দ্বীনবন্ধু রায়ের নেতৃত্বে উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন গার্লস স্কুল রোডে অভিযান চালিয়ে গাঁজাসহ ছোটদাপ গ্রামের আবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম ওরফে মাজেদকে(২৪) আটকের চেষ্টা চালায় পুলিশ।

এসময় মাজেদের কয়েকজন সহযোগী দেশিয় অস্ত্র রামদা, ছুরি, চাকু, হাতুড়ি ও লোহার রড নিয়ে কর্তব্যরত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে কনস্টেবল জাহাঙ্গীর আলম আহত হন। একপর্যায়ে আহত কনস্টেবল মাদক বিক্রেতা মাজেদকে আটক করতে সক্ষম হন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে কালিকাপুর গ্রামের আজিজুল হকের ছেলে সাদিকুল ইসলামকে (২৯) আটক করে থানায় নিয়ে আসেন। রাতভর অভিযান পরিচালনা করে ছোটদাপ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে কামরুল হাসান নাইস (২৫), মৃত: মকবুল হোসেনের ছেলে শাওন তানজিত (৩৮), কালিকাপুর গ্রামের আতাবুল ইসলামের ছেলে মাসুম ইসলাম (২২) ও হামরুলের ছেলে লিংকন ওরফে রিংকনকে (২৩) আটক করে পুলিশ।

আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করতে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ডাকাতির প্রস্তুতিসহ পুলিশের উপর হামলার অপরাধে আটককৃত ৬ যুবক এবং অজ্ঞাত আরো কয়েকজনের নামে পৃথক দুটি মামলা রুজু করে আজ সোমবার (১১ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

আটোয়ারীতে দেশিয় অস্ত্রসহ আটক ৬ মাদকবিরোধী অভিযানকালে পুলিশের উপর হামলা

B
BN DESK | 11 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার