Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

BN DESK
03 September 2026, 09:31 PM পড়তে ১ মিনিট
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক:  শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিদায়ী বার্তায় দল ও বাংলাদেশ ক্রিকেটের শুভকামনা জানালেন তিনি।বেশ কয়েকদিন ধরেই অবসরের গুঞ্জনটা চাউর হয়েছিল। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। আগেই টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। বাকি ছিল শুধু ওয়ানডে। আজ বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর ঘোষণা দিয়েছেন।

মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।’

‘আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। এবং পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।’

শেষে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। শান্তি........... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

B
BN DESK | 12 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার