Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আফগান নারীদের শরণার্থী দল গঠনের অনুমোদন ফিফা’র

BN DESK
10 October 2025, 12:16 AM পড়তে ১ মিনিট
আফগান নারীদের শরণার্থী দল গঠনের অনুমোদন ফিফা’র

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের নারীদের নিয়ে শরণার্থী ফুটবল দল তৈরি করার অনুমোদন দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দলটি ফিফা’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত ম্যাচগুলোতে অংশ নেবে।

শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিদেশে শরণার্থী হিসেবে থাকা আফগানিস্তানের নারী ফুটবলারদের নিয়ে দলটি গঠিত হবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে এটির কার্যক্রম চলবে, যা এই কর্মসূচির দীর্ঘমেয়াদী কার্যকারিতা নির্ধারণে ফিফাকে সাহায্য করবে।

ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে হলে কোনো দলকে নিজ দেশের ফুটবল ফেডারেশনের স্বীকৃতি নিতে হয়। কিন্তু আফগানিস্তান ফুটবল ফেডারেশন (এএফএফ) তাদের কোনো নারী দলকে স্বীকৃতি দেয়নি। দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার দেশজুড়ে নারীদের সব ধরনের খেলাধুলা বন্ধ করে দিয়েছে।

এ দিকে এই অনুমোদনকে ‘যুগান্তকারী’ একটি মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ‘ফিফা প্রতিটি নারীকে ফুটবল খেলার সুযোগ করে দিতে বদ্ধপরিকর।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আফগান নারীদের শরণার্থী দল গঠনের অনুমোদন ফিফা’র

B
BN DESK | 10 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার