Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবারও আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

BN DESK
03 September 2026, 10:57 PM পড়তে ১ মিনিট
আবারও আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

স্পোর্টস ডেস্ক : বিপিএল’র চলতি আসরে চিটাগাং কিংসের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করছেন আলিস আল ইসলাম। ৭ ম্যাচে পেয়েছেন ১১ উইকেট। কিন্তু দলের কার্যকরী এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। যে কারণে তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। 

গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস আল ইসলাম। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বল হাতে করেছিলেন ৩ ওভার, যদিও পাননি কোনো উইকেট। সেদিনই তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। অবশ্য পরের ম্যাচে খেলেননি আলিস। তবে আজ বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন তিনি। আর এই দিনেই জানা গেল তার বোলিং অ্যাকশন নিয়ে দিতে হবে নতুন করে পরীক্ষা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র আম্পায়ার্স কমিটির একটি সূত্র। আগামী ২৫ জানুয়ারি শনিবার মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা দিতে হবে আলিসকে। 

এর আগে অবশ্য একবার বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন আলিস আল ইসলাম। বিপিএলে ২০১৯ সালে নিজের অভিষেক আসরে তিনি নেমেছিলেন রংপুর রাইডার্সের জার্সিতে। সেবারেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আবারও আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার