Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবারও বাজে ব্যাটিংকে দুষলেন নাজমুল

BN DESK
10 October 2025, 01:31 PM পড়তে ১ মিনিট
আবারও বাজে ব্যাটিংকে দুষলেন নাজমুল

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে ড্র হলেও একটা সময় পর্যন্ত জয়ের সম্ভাবনাও ছিল বাংলাদেশের। ওই টেস্টের পর কলম্বোয় দ্বিতীয় টেস্টে আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়েছিলেন নাজমুল। অথচ কলম্বোতে পরের টেস্টে বাংলাদেশ দাঁড়াতেই পারল না। নিজেদের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয় তারা। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৪৫৮ রান করার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। 

এমন ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেছেন, খুবই হতাশাজনক। আমরা প্রথম ম্যাচটা যেভাবে খেলেছি, এরপর এমন খেলাটা হতাশাজনক। আমরা ভালো খেলিনি। যেভাবে আমরা আউট হয়েছি, তা ভালো ছিল না। আমরা সব সময় সহজ বিকল্পটা ভেবেছি। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অনেক ভুল করেছি। প্রথম ম্যাচ ড্র হলেও বাংলাদেশের একটা দাপট ছিল। কিন্তু কলম্বোতে কেন এমন বাজে হার? সংবাদ সম্মেলনে গিয়ে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়া নাজমুল তার আগে বলছেন, প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের কারণেই তাদের এমন অবস্থা। যেখানে বেশির ভাগ ব্যাটসম্যানই উইকেট ছুড়ে এসেছেন।

নাজমুলের ব্যাখ্যা, আমাদের এই ম্যাচেও সুযোগ ছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। বিশেষত প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি, এটা প্রত্যাশানুযায়ী ছিল না। এটাই আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে। বাংলাদেশ যেখানে প্রথম ইনিংসে তেমন সুবিধা করতে পারেনি, সেখানে শ্রীলঙ্কা তুলেছে চারশ’র বেশি রান। দ্বিতীয় দিনে দলটির ব্যাটসম্যানদের খুব একটা বিপদেও ফেলতে পারেননি তারা। তৃতীয় দিনে যদিও ৮ উইকেট তুলে নিয়ে তাদের অলআউট করে বাংলাদেশ।

এ জন্য বোলারদের প্রশংসা করলেও ব্যাটসম্যানদের আউটের ধরন যে ভালো ছিল না, তা স্বীকার করেছেন নাজমুল, আমার এখনো মনে হয় আমাদের আগে ব্যাট করা ঠিক আছে। উইকেট কিছুটা মন্থর ছিল। কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি, তা ভালো ছিল না। আমরা সব সময় সহজ বিকল্পটা ভেবেছি। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অনেক ভুল করেছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আবারও বাজে ব্যাটিংকে দুষলেন নাজমুল

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার