Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবারও সাব্বিরের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 

BN DESK
03 September 2026, 11:12 PM পড়তে ১ মিনিট
আবারও সাব্বিরের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার দল ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। এজন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাব্বিরকে। 

আজ সিলেটে দলীয় অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে মাহমুদ নিজেই এ কথা জানান। মাহমুদ বলেন, সাব্বিরকে আমরা খেলাতে পারিনি কারণ দলীয় সমন্বয় আর অন্য একটি ইস্যু আছে। ঢাকার প্রথম ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া সাব্বির এরপর একদিন দলীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। অথচ দলের কাউকে তিনি জানাননি। এই প্রসঙ্গ টেনে মাহমুদ বলেন, দলীয় অনুশীলনে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগে সে অনুশীলনে আসেনি। এই ব্যাপারটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ বলতে পারেন। এজন্য তৃতীয় ম্যাচে তাকে খেলানো হয়নি।

এরপর সাব্বিরকে ডেকে অনুশীলন না করার কারণ জানতে চান মাহমুদ। তখন প্রধান কোচের কাছে দুঃখ প্রকাশ করেন সাব্বির। মাহমুদ বলেন, পরে সে আমাকে বলেছে, আমি দুঃখিত। আপনি রাগ কইরেন না।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আবারও সাব্বিরের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার