Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমরা দিল্লির আধিপত্য উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় : আল্লামা মামুনুল হক

BN DESK
10 October 2025, 05:33 PM পড়তে ১ মিনিট
আমরা দিল্লির আধিপত্য উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় : আল্লামা মামুনুল হক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বাংলাদেশে গ্রহণ করতে প্রস্তুত না। জাতিসংঘের শান্তি মানবাধিকার কমিশন তাদের সেই পশ্চিমায় ইউরোপিয়ানদের সমকামীদের অসভ্যতা নিয়ে বাংলার মাটিতে যদি কাজ করতে চায় এদেশের তৌহিদী জনতা বুকের রক্ত দিয়ে সেটা প্রতিহত করবে ইনশাল্লাহ। ২০২৪ সালে আগস্ট মাসে আমরা দিল্লির আধিপত্য উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয়।

গতকাল শনিবার দুপুরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশের সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি মাহমুদ আল মামুন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহ মুত্তালিবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মানসুরুর রহমান খাঁন, জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম ফয়েজী, হাফেজ আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার মাহবুব আলম সরকার, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

পরে আল্লামা মামুনুল হক গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরমধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মুফতী মাহমুদ আল মামুন, গাইবান্ধা-২ (সদর) আসনে হাফেজ আব্দুল মজিদ, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মাওলানা শাহ আলম ফয়জী, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) মাওলানা সাইফুল ইসলাম ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মুফতী আবু ইউসুফ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

আমরা দিল্লির আধিপত্য উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় : আল্লামা মামুনুল হক

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার