Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমার এ জয় জনগণকে উৎসর্গ করলাম - মির্জা ফখরুল 

BN DESK
03 September 2026, 01:57 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৮১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন মোট ২ লাখ ৩২ হাজার ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪১২ ভোট।

অর্থাৎ ৯৬ হাজার ২২৩ ভোটের ব্যবধানে মির্জা ফখরুল নির্বাচিত হয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ৮৯২ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচনে মোট ৪ হাজার ৪৩১টি পোস্টাল ভোট সংগৃহীত হয়েছে।

বিজয় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অর্জনকে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, যেকোনো বিজয়ই মূলত জনগণের। আমি ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা ভোটের মাধ্যমে আমাকে আবারও ঋণের বাঁধনে বাঁধলেন। এখন আমার প্রধান চিন্তা হলো কীভাবে এই ঋণ শোধ করব।

আমি আমার কাজের মধ্যদিয়ে তাদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিএনপি মহাসচিব জানান, এই অঞ্চলের প্রধান সমস্যা কর্মসংস্থান। তিনি বলেন, এলাকার শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে তার প্রথম কাজ।

ঠাকুরগাঁও যেহেতু কৃষিপ্রধান এলাকা, তাই এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার মাধ্যমে স্থানীয় অর্থনীতির চাকা সচল করার প্রতিশ্রুতি দেন তিনি। ফখরুল বলেন, নির্বাচনি প্রচারণায় আমার অনেকগুলো অঙ্গীকার ছিল, পর্যায়ক্রমে আমি তার প্রতিটি পালন করার চেষ্টা করব।

দেশ পরিচালনা ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশকে একটি গণতান্ত্রিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চায়। দারিদ্র্য দূরীকরণই হবে মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন যে, ইতোপূর্বে ২০১৬ সালে ‘ভিশন ২০৩০’ এবং ২০২৩ সালে ‘৩১ দফা’র মাধ্যমে রাষ্ট্র মেরামত ও রূপান্তরের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেই আলোকেই কাজ করবে তাদের দল। অর্থনীতি সচল করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার তাদের মূল অগ্রাধিকার।

এদিকে ঠাকুরগাঁওয়ের অন্য দু’টি আসনেও জয়ের ধারা বজায় রেখেছে বিএনপি। ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুল ইসলাম জাহিদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পুরো জেলায় দলটির এই নিরঙ্কুশ বিজয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

আমার এ জয় জনগণকে উৎসর্গ করলাম - মির্জা ফখরুল 

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার