Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমিনুল ইসলামকে পরিচালক মনোনীত সিদ্ধান্তে রুল দিয়েছেন হাইকোর্ট

BN DESK
10 October 2025, 09:40 PM পড়তে ১ মিনিট
আমিনুল ইসলামকে পরিচালক মনোনীত সিদ্ধান্তে রুল দিয়েছেন হাইকোর্ট

স্পোর্টস ডেস্ক:   বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা রিটের কথা শুনেছেন হাইকোর্ট। বিসিবির পরিচালক হিসেবে ফারুকের মনোনয়ন বাতিল এবং আমিনুল ইসলামকে পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত বলে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

তবে এতে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের কার্যক্রম চালিয়ে যেতে অসুবিধা নেই। আদালত জানিয়ছেন, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের স্থিতাবস্থা বজায় রাখতে।

এর আগে গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। পরদিন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে এনএসসি বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে। পরিচালক মনোনীত হওয়ার পর বিসিবির পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল।


এ দুটি সিদ্ধান্ত নিয়ে গত পরশু হাইকোর্টে রিট করেন ফারুক আহমেদ। গতকাল শুনানিতে বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হলেও আজ এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন আদালত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আমিনুল ইসলামকে পরিচালক মনোনীত সিদ্ধান্তে রুল দিয়েছেন হাইকোর্ট

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার