Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমিরকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ

BN DESK
05 April 2026, 02:51 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে বল হাতে খুব বেশি মিতব্যয়ী না হলেও রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। মুলতান সুলতানসের বিপক্ষে ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেওয়ার ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। এই রেকর্ড গড়তে গিয়ে পেছনে ফেলেছেন নিজের আদর্শ পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরকে।

বর্তমানে মুস্তাফিজের ঝুলিতে রয়েছে ৩২৫ ম্যাচে ৪১৬ উইকেট, যেখানে আমির ৩৫৬ ম্যাচ খেলে নিয়েছেন ৪১৫ উইকেট। কম ম্যাচ খেলেই এই অর্জন ফিজের কৃতিত্বকে আরও উজ্জ্বল করেছে। তবে এই রেকর্ড বেশিদিন নিজের দখলে রাখতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও নিয়মিত খেলছেন আমির। চলমান পিএসএলেও রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নামছেন তিনি। আজকের ম্যাচেই একাধিক উইকেট পেলে আবারও শীর্ষস্থান ফিরে পেতে পারেন পাকিস্তানি এই পেসার।

সবমিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট শিকারের তালিকায় মুস্তাফিজের অবস্থান সপ্তম। তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান (৭০৩ উইকেট)। এরপর রয়েছেন ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনীল নারিন (৬১৪), ইমরান তাহির (৫৭২), আন্দ্রে রাসেল (৫০৮), সাকিব আল হাসান (৫০৭) ও ক্রিস জর্ডান (৬৪৬)। তাদের পরেই অবস্থান মুস্তাফিজ ও আমিরের।

শুধু বাঁহাতি পেসারদের তালিকায় শীর্ষে থাকলেও বাংলাদেশের এই কাটার মাস্টারের সামনে আরও বড় মাইলফলক অপেক্ষা করছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ১৫৮ উইকেট নিয়ে দেশের সর্বোচ্চ শিকারির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আমিরকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার