Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ল ১০ টাইগার ক্রিকেটার

BN DESK
10 October 2025, 03:10 PM পড়তে ১ মিনিট
আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ল ১০ টাইগার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ বুধবার (১৪ মে) দুই দলে ভাগ হয়ে শারজাহর উদ্দেশ্যে দেশ ছাড়ছে টাইগাররা। 

সকাল ১০টায় প্রথম বহরে ঢাকা ছেড়েছেন ১০জন ক্রিকেটার। এ দলে ছিলেন-উইকেটরক্ষক জাকের আলি, একই গাড়িতে জাতীয় দলের আরও ছয় তরুণ ক্রিকেটার ছিলেন। তারা হলেন-তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও তাওহীদ হৃদয়। সন্ধ্যা ৭টায় রওনা দেবে দলের দ্বিতীয় বহর। পেসার হাসান মাহমুদ বিমানবন্দরে বলেন,‘আল্লাহর উপর ভরসা রেখেই যাচ্ছি। ইনশাআল্লাহ, সিরিজ জিতে ফিরব।’

আগামী ১৭ ও ১৯ মে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। বাংলাদেশের সময় রাত ৯টায় ম্যাচগুলো শুরু হবে। এই সিরিজ দিয়েই লিটন দাস শুরু করতে যাচ্ছেন তার অধিনায়কত্বের পথচলা যেখানে শেখ মেহেদি হাসান থাকবেন ডেপুটি হিসেবে, যদিও সহ-অধিনায়কের দায়িত্বটা এখনও স্থায়ী নয়। এ সিরিজ বাংলাদেশের জন্য শুধু একটি প্রস্তুতিমূলক লড়াই নয়, বরং এই সিরিজ থেকেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গড়ার প্রকৃত মূল্যায়ন শুরু করতে চায় টিম ম্যানেজমেন্ট।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ল ১০ টাইগার ক্রিকেটার

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার